অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আনোয়ারায় আলী আকবর ওরফে রাসেল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বটতলী গ্রামের কালাগাজীর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল ওই এলাকার মৃত বেলাল মাস্টারের ছেলে।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম জানান, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা চলছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি কক্ষ থেকে দুটি ল্যাপটপ, ছয়টি সিম বক্স, দুটি রাউটার ও বিভিন্ন অপারেটরের ৯৬৪টি সিম উদ্ধার করা হয়।
