নতুন চাকরির আভাস পাবে বৃষ, আত্মীয় বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা আছে তুলার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১০:০৭ এএম

মেষ: চাকরি প্রাপ্তি যোগ আছে। অর্থ বিনিয়োগ দেরিতে হবে। বিদেশ ভ্রমণ শুভ।

বৃষ: নতুন চাকরি হওয়ার আভাস পাওয়া যাবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। আয় আশানুরূপ হবে না।

মিথুন: স্ত্রীর চরিত্র নিয়ে কুরটনা প্রচার হবে। দাম্পত্যজীবনে অশান্তি নেমে আসতে পারে। মানসিক শান্তি বিনষ্ট হবে।

কর্কট: বিভিন্ন রোগে অর্থ ব্যয়ের যোগ আছে। দূর ভ্রমণ হতে পারে। ব্যবসার পুঁজি নষ্ট হবে।

সিংহ: কর্মফল দেরিতে পাবেন। আয় বাড়বে। সন্তানের শিক্ষায় হতাশা দেখা দিতে পারে।

কন্যা: বিদেশ ভ্রমণ ও দুর্ঘটনা যোগ আছে। কর্মস্থলে অতৃপ্তি বিরাজ করবে। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দিন।

তুলা: নতুন চাকরির যোগ থাকলেও স্বাস্থ্য ভালো যাবে না। আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা আছে। আয় ও ব্যয় প্রায় সমান।

বৃশ্চিক: চাকরির ক্ষেত্র শুভ। আয় বাড়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য ভালো যাবে না।

ধনু: শিক্ষার জন্য বিদেশ গমন হতে পারে। আয় থেকে ব্যয় বেশি হবে। মায়ের রোগ ভয় আছে।

মকর: চাকরির ক্ষেত্র বদলের সম্ভাবনা আছে। স্বল্প ভ্রমণ যোগ আছে। আয় থেকে ব্যয় বাড়বে।

কুম্ভ: ব্যবসায় আংশিক সফল লাভ হবে। ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে । আয় বাড়ার সম্ভাবনা আছে।

মীন: চাকরিতে উন্নতি যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। সঞ্চয়ে দেরি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত