মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১২:৪০ পিএম

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শনিবার ধলেশ্বরী ও শীতলক্ষ্মা নদীবক্ষে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে এ নৌরুটে চলাচলরত ৩২টি লঞ্চ মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে নোঙরে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ লঞ্চঘাটের ইজারাদার দীল মোহাম্মদ কোম্পানী জানান, বিআইডব্লিউটিএর নির্দেশক্রমে সকাল থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। চলাচলরত লঞ্চগুলো টার্মিনালে নোঙরে রাখা হয়েছে।

তিনি জানান, বুলবুলের প্রভাবে দক্ষিণবঙ্গ থেকেও কোনো যাত্রীবোঝাই লঞ্চ মুন্সীগঞ্জ লঞ্চঘাটে আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত