বরগুনায় আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০২:২২ পিএম

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ডিএল কলেজ আশ্রয় কেন্দ্রে অসুস্থ হয়ে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।শনিবার রাতে তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে তিনি এম বালিয়াতলী ইউনিয়নের ডিএল কলেজ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। 

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমান রবিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত