ফেনীর সোনাগাজীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে দুই শতাধিক শিশুর সুন্নতে খতনা করা হয়েছে।
সোনাগাজী পৌরসভার ৭নং ওয়ার্ডের মৌলভি পাড়ার ইসলামি সোসাইটির উদ্যোগে রবিবার সকাল থেকে দিনব্যাপী ২৩০ জন শিশুর সুন্নতে খতনা করানো হয়।
উম্মুল ক্বোরা মাদ্রাসা মাঠে সুবেদার মেজর (অব.) বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা আমির হোসেন আমুর সঞ্চালনায় সকালে সুন্নতে খতনার উদ্বোধন করেন ফেনী-৩ আসনের সাংসদ লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ, মুফতি মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা নুরুল করিম, মাওলানা শহীদ উল্যাহ ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জাহান। শিশুদের খতনা করানোর পাশাপাশি বিনা মূল্যে ঔষধ, একটি টুপি ও গামছা প্রদান করা হয়। ১০ জন চিকিৎসকের একটি মেডিক্যাল দল শিশুদের খতনা করান। এসময় দোয়া পরিচালনা করেন ওলামা বাজার দারুল উলুম আল হোসাইনিয়া মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা মো. মোস্তফা মুছাপুরি।
