সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৮শ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত পার্বতীপুর উপজেলার বেলাইচ-ী ইউনিয়নের সাড়ে ৪শ পরিবার অবিলম্বে তাদের চার দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তা না হলে হরতাল অবরোধের মতো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত ক্ষতিগ্রস্ত ভূমিমালিক নেতারা।
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় পার্বতীপুর শহরের ইয়ংস্টার ক্লাব গ্রন্থাগারে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের নেতা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বেলাইচ-ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ রাজা প্রমুখ।
বক্তারা বলেন, বেলাইচ-ী ইউনিয়নের ৩১৭ একর ও সৈয়দপুর উপজেলার ৫৩৫ একর ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। সৈয়দপুরে অধিগ্রহণ করা জমির মূল্য প্রতি শতক ১ লাখ ১০ হাজার টাকা ধরা হলেও পার্বতীপুর উপজেলার প্রতি শতক ভূমির মূল্য সৈয়দপুরের মূল্যের ৫ ভাগের ১ ভাগ অর্থাৎ প্রতি শতক জমি মাত্র ২১ থেকে ২২ হাজার টাকা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
বেলাইচ-ী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চার দফা দাবি হচ্ছে পার্বতীপুরের অধিগ্রহণ করা প্রতি শতক জমির মূল্য সৈয়দপুরের অধিগ্রহণকৃত জমির মূল্যের সমপরিমাণ দিতে হবে। অধিগ্রহণের ফলে ভিটেমাটিহারা গ্রামবাসীদের উন্নত জীবনযাপনের সুবিধ-সংবলিত পুনর্বাসন কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তা, বিমানবন্দরের নামকরণে পার্বতীপুরের নাম অন্তর্ভুক্ত এবং সম্প্রসারিত এ বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।
