শ্রেষ্ঠ তরুণ করদাতা হলেন শামীম ওসমানের ছেলে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০৫:৪২ পিএম

নারায়ণগঞ্জ কর অঞ্চলে ২০১৮-২০১৯ করবর্ষে শ্রেষ্ঠ ‘তরুণ করদাতা’ হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জে করমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ করদাতার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার নাজমুল আলমের করিমের সভাপতিত্বে নারায়ণগঞ্জ কর অঞ্চলের কনভেনশন হলে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির এমপি ও বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল।

এ সময় সেলিম ওসমান এমপি বলেন, অয়ন ওসমান তরুণ শ্রেষ্ঠ করদাতা হয়েছেন। আমরা চাই সে তার মতো আরো যারা তরুণ তাদের উৎসাহী করুক।

নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার নাজমুল আলম জানান, এবার নারায়ণগঞ্জ কর অঞ্চলে ৫২১ করদাতাকে সম্মাননা দেওয়া হচ্ছে। গত ২০১৮-১৯ অর্থবছরের আয়কর বিবরণীর ভিত্তিতে তালিকাটি করেছে এনবিআর। জাতীয় পর্যায়ের পর সিটি করপোরেশন ও জেলাগুলোর সেরা করদাতাদের তালিকা প্রকাশ করেছে। সিটি করপোরেশন ও জেলা থেকে তিনজন সর্বোচ্চ করদাতা, দুজন দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী এবং একজন করে নারী ও তরুণ করদাতাকে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করা হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ করদাতা হয়েছেন হাসান আহমেদ, আরিফ আহমেদ ও মুসা আহমেদ এবং নূরজাহান আহমেদ নারী করদাতা হয়েছে। তারা সবাই এক পরিবারের সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত