পাকা কাঁঠালের ঘ্রাণ হাতিকে আকৃষ্ট করে। অনেক সময় কাঁঠাল বাগানে হামলে পড়তেও দেখা যায় হাতিকে। হাতির কাঁঠাল খাওয়া নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এনডিটিভি জানায়, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গাছ থেকে কাঁঠাল পেড়ে খাচ্ছে এক হাতি। শুঁড় দিয়ে সুকৌশল কাঁঠাল পেড়ে আনছে গাছ থেকে।
ভারতের এক বন কর্মকর্তা এই ভিডিও টুইটারে আপলোড করেন। গাছ থেকে হাতি কাঁঠাল পেড়ে খাওয়ার এই দৃশ্য সাড়া ফেলে নেটিজেনদের মধ্যে। অনেকেই মজার মজার ক্যাপশন দিয়ে ভিডিওটি শেয়ারও দেন।
বন কর্মকর্তা প্রবীণ কাসবান মজার এই ভিডিও শেয়ার করেন। টুইটারে ক্যাপশনে তিনি লেখেন, ‘এই হাতিটির দারুণ প্রতিভা! গাছে চড়ে কাঁঠাল পেড়ে নিচ্ছে, যেটা ওরা খুব ভালোবাসে। এবং কী সুন্দর করে ও খাচ্ছে! হাতিরা পাকা কাঁঠালের গন্ধ বহু দূর থেকে পায়। অনেক সময় মানুষের বসতিতেও এরা হানা দেয় কাঁঠালের গন্ধে।’
১১ নভেম্বর ভিডিওটি শেয়ার করা হয়। এখনো পর্যন্ত প্রায় ৫০ হাজার বার দেখা হয়েছে এটি।
