মেষ: কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় কৃতকার্য হওয়া যাবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। সব কাজে স্ত্রীর সাহায্য-সহযোগিতা পাওয়া যাবে।
বৃষ: কাজে উন্নতি যোগ পরিলক্ষিত হয়। আয় বৃদ্ধি পাবে। রোগে কাবু হওয়ার আশঙ্কা আছে।
মিথুন: বিদেশে চাকরি পাওয়ার আশা আছে। যৌনরোগে খরচ বাড়বে। সন্তানের স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে।
কর্কট: মায়ের সাহায্যে ব্যবসায় অর্থ বিনিয়োগ হতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। নৌ-ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।
সিংহ: আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো হলেও তাদের কোনো দায়িত্ব নেবেন না। বাড়ি সংস্কারে অর্থ ব্যয় বৃদ্ধি পাবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
কন্যা: ব্যবসায় গতি বাড়বে। আয়ও বাড়বে। তবে সংসারের দ্বন্দ্ব এড়িয়ে চলুন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।
তুলা: ব্যবসা ভালো যাবে না। নিজের ও বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। দূর ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। স্ত্রীর সহযোগিতা অব্যাহত থাকবে।
বৃশ্চিক: নতুন কাজে সুযোগ আসবে। যৌনরোগের আশঙ্কা আছে। ব্যয় বাড়বে।
ধনু: স্ত্রীর অস্ত্রোপচার হওয়ার আশঙ্কা আছে। প্রকাশ্য ও গোপন শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠবে। ব্যয় বাড়বে।
মকর: ব্যবসা বৃদ্ধি পাবে। নতুনভাবে অর্থ বিনিয়োগ করার পরিবেশ আসবে। দুর্ঘটনা ও রোগ ভয় থাকবে।
কুম্ভ: চাকরিতে উন্নতি যোগ আছে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। পিতার স্বাস্থ্য ভালো যাবে না।
মীন: চাকরিক্ষেত্রে উন্নতি হলেও সংসারে ব্যয় বাড়বে। মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব লাগতে পারে।
