প্রাণীদের উপর মানুষের নির্দয় ঘটনার তালিকায় এবার যুক্ত হলো একটি হাতি। এই জঘন্য কাণ্ডটি ঘটছে শ্রীলঙ্কায়।
শ্রীলঙ্কার বিখ্যাত পর্যটন কেন্দ্র সিগিরিয়া। হাতির পিঠে চড়ে সুন্দর এই শহরে ঘুরে বেড়ানোটাই হল অন্যতম আকর্ষণ। আর পাঁচদিনের মতো এদিনও বছর আঠেরোর তরুণ হাতিটি পর্যটকদের পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। পর পর তিনটি যাত্রা চলে। মাঝে তাকে বিশ্রামের সুযোগও দেওয়া হয়নি। এর পরই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে হাতিটি। কিন্তু শরীরের অবস্থা তার পক্ষে বলে বোঝানো সম্ভব হয়নি। অবশেষে ক্লান্তিতে সেই হাতি মৃত্যুর কোলে ঢলে পড়ল।
রোজ সকাল থেকে রাত পর্যন্ত চলে পর্যটকদের শহর ঘোরানোর কাজ। টাকার জন্য হাতিদের উপর চলে এই অমানসিক অত্যাচার।
খবর: জি নিউজ
