শজিমেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার নারী গ্রেপ্তার

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১১:৩০ পিএম

বগুড়ার শজিমেক হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। গ্রেপ্তার করা হয়েছে শিশু চুরির সঙ্গে জড়িত এক নারীকে। রেশমা খাতুন (৩৫) নামের ওই নারী শাজাহানপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত সাত্তার ম-লের মেয়ে। বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকার ফারুক হোসেনের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রাতেই বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা শিশুটির মা-বাবার কাছে নবজাতককে হস্তান্তর করেন। এ সময় শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস এম এম সালেহ ভূঁইয়া উপস্থিত ছিলেন। তিনি প্রসূতি এবং নবজাতককে উন্নত চিকিৎসার জন্য আবার হাসপাতালে নিয়ে যান।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, বুধবার বিকেলে হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা জানার পর পুলিশের একাধিক দল মাঠে নামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত