দেশের বাজারে পেঁয়াজের দাম শুক্রবারে বেড়ে দাড়িয়েঁছে ২৩০-২৫০ টাকা পর্যন্ত। এ দাম অনেক আগেই দক্ষিণ এশিয়ার রেকর্ড ছাড়িয়েছিল। বর্তমানে তা গড়েছে বিশ্বরেকর্ড।
বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের দাম বিশ্বে সর্বোচ্চ। ডলারে রূপান্তর করলে এর পরিমাণ দাঁড়ায় ৩.০৬ ডলার। বাজার পর্যবেক্ষক অনলাইন নামবিও’র প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের পরেই আছে জাপান ২.৮৯, দক্ষিণ কোরিয়া ২.৮৩, সুইজারল্যান্ড ২.৬৬, মার্কিন যুক্তরাষ্ট্র ২. ৫৮, হংকং ২.৪০, নরওয়ে ২.৩৭, তাইওয়ান ২.২২, সিঙ্গাপুর ২.১১, ফ্রান্স ২.০২, কনাডা ১.৯৫ মার্কিন ডলারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।
পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম ধরতে কার্গো উড়োজাহাজে করে বিদেশ থেকে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
