গাজীপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে শিববাড়ী এলাকা থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় পার্টির জেলা সমন্বয়ক কমরেড রাহাত আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড খালেকুজ্জামান লিপন, জেলা কৃষক ফ্রন্টের সভাপতি আবদুল কুদ্দুস শিকদার, জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি কমরেড আবদুল লতিফ সিদ্দিকি, জেলা পাঠচক্র ফোরামের সদস্য কমরেড আল আমিন হাওলাদার শ্রাবণ প্রমুখ।
