আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন: ভুমিমন্ত্রী

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৬:৫৯ পিএম

আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।

রবিবার সাভারে  বিসিএস ক্যাডার ভুক্ত (প্রশাসন পুলিশ বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১১৯তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০১৯ ও ২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এই সময় তিনি আরও বলেন, বিএনপি নেতা-কর্মীরা দিশেহারা হয়ে সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।  

বর্তমান সরকারকে উন্নয়ন বান্ধব সরকার উল্লেখ্য করে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত। এই মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতি করে পার পাবে না। সবাইকে জবাবদিহির মধ্যে নিয়ে আসা হচ্ছে। এখন দেশের মানুষ ভূমি মন্ত্রণালয়ে সর্বোচ্চ সঠিক সেবা পাচ্ছে। এ জন্য তিনি দুর্নীতির ঊর্ধ্বে থেকে সরকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানান।

ভূমি মন্ত্রী এসময় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করে বাস্তবায়ন করছে। যে-ই দুর্নীতি করুক কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ থেকে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে এবং সারা দেশে এই অভিযান অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাসছুদুর রহমান পাটওয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তসলীমুল ইসলামসহ আরো অনেকে। ৪৫ দিনব্যাপি এই প্রশিক্ষণ কোর্সে ৪৩ জন বিসিএস ক্যাডার অংশ গ্রহন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত