চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণের সেই ভয়াল মুহূর্ত

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৭:১৪ পিএম

চট্টগ্রামের পাথরঘাটায় সড়কের পাশের একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।

রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটার ব্রিক ফিল্ড সড়ক এলাকার একটি পাঁচতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।

এ ঘটনার একটি সিসিটিভি ফুজে পাওয়া যায় ইউটিউবে। ৪৯ মিনিটের ভিডিওতে দেখা যায় শান্তি, নিরিবিলি গলিতে মুহূর্তেই ভয়াল এক বিস্ফোরণ ঘটে। যে যেদিকে ছিলেন ছিটকে পড়েন। ছিন্নভিন্ন হয়ে যায় দেয়াল। এক সুন্দর সকাল হয়ে উঠল চরম আতংকের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত