পেঁয়াজের মূল্য বৃদ্ধি

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১২:৪৩ এএম

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। গতকাল রবিবার দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে উত্থাপিত পাঁচ দফা দাবি হলো অনতিবিলম্বে দ্রব্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা; অসাধু সিন্ডিকেট ভেঙে তাদের আইনের আওতায় আনা; নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ; আমদানি নির্ভরশীলতা কমানো এবং বাণিজ্যমন্ত্রীর লাগামহীন বক্তব্যের জন্য তাকে পদত্যাগ করতে হবে।

সমাবেশে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, সরকার ১০ টাকায় চাল আর পাঁচ টাকায় লবণ খাওয়াবে বলেছিল। কিন্তু আজ চাল ৫০ টাকা, পেঁয়াজ ২৮০ টাকা। এই হচ্ছে তাদের দিন বদলের সনদ। তারা এমন দিন বদলের সনদ দিয়েছে, যেখানে মানুষকে না খেয়ে থাকতে বলা হচ্ছে। বলা হচ্ছে তরকারিতে পেঁয়াজ না দিতে অথচ যেখানে মানুষ শত বছর ধরে পেঁয়াজ খেয়ে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত