মেঘনায় নিখোঁজ আরেক শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১০:৫৯ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিখোঁজ শ্রমিক এবাদুল হকের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নদী থেকে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে। এবাদুল বরগুনার পাথরঘাটা উপজেলার কালীবাড়ি গ্রামের মোজাহার বেপারীর ছেলে।

গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুস সামাদ জানান, ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে এবাদুলের লাশ পাওয়া যায়। পরে শ্বশুর আবু জাফরের কাছে হস্তান্তর করা হয়। গত রবিবার ভোরে সদরঘাটগামী যাত্রীবোঝাই কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় নাদিয়া নামের বালুবাহী বাল্কহেড ডুবে গেলে তিন শ্রমিক নিখোঁজ ছিলেন। গত সোমবার বিকেল ও সন্ধ্যায় আসলাম (২৪) ও আব্দুল মান্নানের (৫৫) লাশ পাওয়া যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত