পিরোজপুরে নৌকাডুবে পিইসি পরীক্ষার্থী নিখোঁজ

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০৭:৪৪ পিএম

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ফেরিঘাটে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে টুম্পা নামে এক পিইসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরও ১০ যাত্রী আহত এবং তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে কাউখালী-নেছারাবাদ (স্বরূপকাঠি) সড়কের আমরাজুড়ি ফেরিঘাটের খেয়া পারাপারের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পূর্ব আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষা শেষ হলে সন্ধ্যা নদীর অন্যপ্রান্তর আসোয়া আমরাঝুড়ির ছাত্রছাত্রীরা একসঙ্গে নৌকায় উঠলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা পাঁচটি মোটরসাইকেলও ডুবে যায়।

কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ চলছে। টুম্পা নামে এক পিইসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। তবে নৌকায় থাকা বাকি যাত্রী ও মোটরসাইকেলগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত