পূবালী ব্যাংকের বুথ থেকে টাকা চুরির ঘটনায় মামলা

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০২:০৬ এএম

চট্টগ্রামে পূবালী ব্যাংকের দুটি বুথ থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় সাড়ে ছয় লাখ টাকা উত্তোলনের ঘটনায় মামলা হয়েছে নগরীর দুটি থানায়। গতকাল বুধবার চকবাজার থানায় পূবালী ব্যাংকের চট্টগ্রাম কলেজ শাখার ব্যবস্থাপক ও ডবলমুরিং থানায় শেখ মুজিব রোড শাখার ব্যবস্থাপক বাদী হয়ে মামলা দুটি করেছেন।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানান, শেখ মুজিব রোড শাখার ব্যবস্থাপক বাদী হয়ে গতকাল বিকেলে মামলাটি করেছেন। পূবালী ব্যাংকের শেখ মুজিব শাখার ব্যবস্থাপক সাহেদ আলী অভিযোগ করেছেন, ১৮ নভেম্বর বিকেলে তাদের দুই কর্মকর্তা বুথে টাকা রাখতে গেলে গরমিল দেখতে পান। বুথে ৩ লাখ ৬০ হাজার টাকা থাকার কথা থাকলেও ওই বুথে তারা পেয়েছিলেন ৫০ হাজার টাকা। বিষয়টি ওই দুই কর্মকর্তা তাকে জানালে তিনি বুথ বন্ধ করে ঢাকা কার্যালয়ের কার্ড শাখায় যোগাযোগ করেন। এ সময় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় ১৭ নভেম্বর রাত আটটা ৪৪ মিনিট থেকে ৯টার মধ্যে ৩০-৪০ বছর বয়সী দুই লোক শেখ মুজিব রোডের চৌমুহনী মোড়ের ফারুক চেম্বারের নিচতলার বুথে প্রবেশ করে চাবি এবং ডিভাইস ব্যবহার করে ৩ লাখ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত