রাজধানীর ডেমরায় চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রাম থেকে ডেকে এনে এক তরুণীকে (২৩) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর তরুণীর পূর্বপরিচিত আল-আমিন (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় চালকলের মালিক ধর্ষক বুদ্দু মিয়াকে (৫৫) আটক করেছে পুলিশ।
ডেমরা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা রেজাউল করিম পান্নু দেশ রূপান্তরকে বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। অভিযুক্ত আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তরুণীর বাড়ি কক্সবাজার সদর এলাকায়। প্রায় দুই বছর আগে তার স্বামী মারা যান। এরপর ওই তরুণী চট্টগ্রামে এক স্বজনের বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানে চাকরিকালীন পরিচয় হয় আল-আমিনের সঙ্গে। আল-আমিন ঢাকা থেকে মোবাইল ফোনের সরঞ্জামাদি কেনার জন্য চট্টগ্রামে ওই তরুণীর আত্মীয়ের বাসায় যাতায়াত করতেন। ওই বাসাতেই তাকে ধর্ষণ করে। পরে মঙ্গলবার রাতে তরুণী ডেমরা থানায় গিয়ে আল আমিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, ধর্ষক বুদ্দু মিয়াকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
