মোংলা বন্দরে পণ্য পরিবহন শুরু, চলছে বাস ধর্মঘট

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১০:১৭ এএম

চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার মোংলা-খুলনা, মোংলা-রুপসা ও মোংলা-বাগেরহাটসহ আশপাশের সকল রুটগুলোতে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে রয়েছেন বন্দর ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীসহ যাত্রী সাধারণ।

এদিকে ট্রাক ধর্মঘট প্রত্যাহার হওয়াতে বৃহস্পতিবার সকাল থেকে মোংলা বন্দর জেটি হতে আমদানি পণ্য দেশের বিভিন্ন স্থানে যেতে শুরু করেছে।

এছাড়াও বন্দরে প্রবেশ করছে নানা জায়গা থেকে আসা রপ্তানিযোগ্য পণ্যও। সকাল থেকেই মোংলা ইপিজেডসহ শিল্প এলাকার ২০টি এলপিজি ও ৫টি সিমেন্টর ফ্যাক্টরির পণ্য পরিবহনও স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া ট্রাক পরিবহন ধর্মঘট গভীর রাতে প্রত্যাহার হলেও চলমান রয়েছে সোমবার থেকে শুরু হওয়া বাস-মিনিবাস চলাচল।

নতুন কার্যকর সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবির অনেকগুলো মেনে নেওয়ার আশ্বাসে বুধবার গভীর রাতে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত