খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১০:২২ পিএম

খাগড়াছড়িতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলামকে (২৫) মৃত্যুদ- দিয়েছে আদালত। এ সময় তাকে ১ লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

২০১৬ সালের ২৫ আগস্ট রাতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কেয়াংঘাট ইউনিয়নের নতুন পাড়া এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে স্ত্রী ময়না আক্তারকে (১৯) শ^াসরোধ করে হত্যা করে রবিউল। পরে তার লাশ বাড়ির পেছনের পাহাড়ের খাদে ফেলে দেয়। এ ঘটনায় নিহত ময়নার বাবা মাইনুল হক ওরফে ময়নাল বাদী হয়ে মেয়ের জামাইসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মহালছড়ি থানায় মামলা করেন। পুলিশ ঘটনার তিন মাস পর ২০ নভেম্বর রবিউলকে আসামি করে আদালতে চার্জশিট দেয়। মামলা চলাকালে আসামির স্বীকারোক্তি ও ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত