রায়পুরে গণপিটুনিতে সোহেল (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার সাগরদী গ্রামের এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। সোহেলের বাড়ি চাঁদপুরের হাইমচরে।
স্থানীয়দের উদ্ধ…ত করে রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, ভোররাতে স্থানীয় জব্বার আলী বেপারি বাড়ির প্রবাসী মনিরের ঘরে ডাকাত দল প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ মসজিদের মাইকে এলাকায় ডাকাত ঢzকেছে বলে ঘোষণা দেয়। পরে স্থানীয়রা ছয় ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত ডাকাতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। আহত কাউছার, মমিন, মিরাজ, সুমন ও ইব্রাহীম পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। ডাকাতদের থেকে দুটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
