জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষা ২৪ নভেম্বর শুরু

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১২:৫০ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ এবং ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা ২৪ নভেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হবে। পরীক্ষা ২৪ নভেম্বর থেকে ৩০ জানুয়ারি ২০২০ পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) বেলা ১টা হতে অনুষ্ঠিত হবে। সারা দেশে মোট ১ হাজার ৮৮৫টি কলেজের ৭০৫টি কেন্দ্রে ২ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। জাতীয় বিশ^বিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত