ঝালকাঠির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে গত শুক্রবার রাতে ৬৪টি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়েছে দুবৃ©ত্তরা। কম্পিউটারের অভাবে বন্ধ হয়ে গেছে ওই কেন্দ্রের সব ধরনের প্রশিক্ষণ।
টিটিসির কম্পিউটার বিভাগের প্রশিক্ষক মো. হাসান জানান, বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষে টিটিসির দুটি কম্পিউটার ল্যাব বন্ধ করে সরকারি ছুটির কারণে কার্যালয় বন্ধ করে দেয় কতৃ©পক্ষ। শুক্রবার রাতে একদল দুবৃ©ত্ত তালা ভেঙে প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ঢুকে ল্যাব থেকে ৬৪টি কম্পিউটারের হার্ডডিক্স, র্যাম ও প্রসেসর খুলে নিয়ে যায়। গতকাল শনিবার সকালে কার্যালয়ে প্রশিক্ষণ নিতে গিয়ে শিক্ষার্থীরা বিষয়টি দেখতে পান। তারা কতৃ©পক্ষকে ঘটনা জানালে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদিজা আক্তার। এদিকে কম্পিউটারের অভাবে ওই প্রশিক্ষণ কেন্দ্রের সব ধরনের প্রশিক্ষণ বন্ধ রয়েছে।
