বকেয়া মজুরি প্রদান, জাতীয় মজুরি কমিশন ও উৎপাদনশীলতা কমিশন রোয়েদাদ বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ৭ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।
গতকাল শনিবার দুপুরে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে গেট সভা করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে– সড়কে ভুখা মিছিল ও বিক্ষোভ, ধর্মঘট এবং আমরণ অনশন। এসব কর্মসূচি আগামীকাল সোমবার থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সভায় বক্তব্য দেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, প্লাটিনাম জুবিলি জুট মিলের সিবিএ সভাপতি সাহানা শারমিন প্রমুখ।
