তরুণ নির্মাতা রফিক সিকদার ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এবার তিনি ‘বসন্ত বিকেল’ শিরোনামে নতুন সিনেমার নাম ঘোষণা করলেন। শনিবার আনুষ্ঠানিকভাবে এফডিসির ক্যানটিন চত্বরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।
রফিক সিকদার জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।
এদিকে একই মঞ্চে ‘বসন্ত বিকেল’ সিনেমার প্রযোজনা সংস্থা আরবিএস আরও তিনটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে। বাকি তিনটি সিনেমা হচ্ছে, রফিক সিকদারের ‘রেহনুমা’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘অশ্রুঘর’ ও সাইফ চন্দনের ‘মন্ত্র’।
উল্লেখ্য,‘বসন্ত বিকেল’ সিনেমায় অভিনয় করবেন শিপন মিত্র, তানভির ও আলোচিত মডেল হুমায়রা সুবহা।
