ভারত থেকে নতুন করে অনুপ্রবেশ নেই মহেশপুর সীমান্তে

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০৯:২৩ পিএম

নতুন করে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে আর কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করেনি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তে এলাকায় মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছে। যার ফলে রবিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত  নতুন করে ভারত সীমান্তে থেকে আর কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করেনি।

মহেশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান জানান, ভারত সীমান্ত থেকে বাংলাদেশে নতুন করে আর কেউ অনুপ্রবেশ না করতে পারে সে কারণে বর্তমানে মহেশপুর উপজেলার ভারত সীমান্ত এলাকায় বিজিবি টহল ও সতর্ক অবস্থানে জোরদার করা হয়েছে।

তিনি আরো জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী এলাকার গ্রামগুলোতে কমিটি গঠনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হলেও কমিটি গঠন শুরু হয়নি।

স্থানীয়রা বলেন, তারা কমিটি গঠনের কাজ শুরু করবেন।

তবে রবিবার থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমিটি গঠনের কথা থাকলেও তা সম্ভব হয়নি।

শনিবার ভোরে ৫৮ ব্যাটালিয়ন বিজিবির হাতে শাহ আলম নামের এক দালাল এবং পুরুষ, নারী ও শিশুসহ ২১ জন আটক করা হয়। আটকদের সবাইকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, আটকদের নামে মহেশপুর  থানায় শনিবার তিনটি মামলা হয়েছে এবং বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত