সাংবিধানিক স্বীকৃতি এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে সঠিক ও চ‚ড়ান্ত তালিকা প্রণয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে একাত্তরের মুক্তিযোদ্ধা নামে একটি সংগঠন। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে সারা দেশ থেকে আসা মুক্তিযোদ্ধারা অংশ নেন।
বক্তারা বলেন, গত ৪৮ বছর ধরে যখন যে সরকার ক্ষমতায় এসেছে; তারা বারবার মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মানদণ্ড পরিবর্তন করে তালিকাভুক্তির নামে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে অন্তভু©ক্ত করে রণাঙ্গনের প্রকৃত মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছে।
যা এখনো অব্যাহত রয়েছে। তারা আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সম্পর্কিত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে বেশকিছু দাবিদাওয়া ও প্রস্তাবনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে– বাংলাদেশের সংবিধানে ‘মুক্তিযুদ্ধ’ ও ‘মুক্তিযোদ্ধা’ শব্দদ্বয় সন্নিবেশের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতকরণ; অবিলম্বে সরকারের সব বিদ্যমান তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক ও চ‚ড়ান্ত তালিকা প্রণয়ন ও প্রকাশ; ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠন; মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন প্রণয়ন; মুক্তিযোদ্ধাদের পৃথক রাষ্ট্রীয় পরিচয়পত্র প্রদান; বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান; বিদ্যমান সম্মানী ভাতা সময় ও দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃদ্ধিকরণ।
