২৪১ জনকে নিয়োগ দেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০৯:৪৪ এএম

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, ঢাকার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ২৩ পদে মোট ২৪১ জনকে নিয়োগ দেবে।

পদের নাম ও সংখ্যা: পিএ টু অধ্যক্ষ- ০২টি, অফিস তত্ত্বাবধায়ক- ০১টি, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর- ০২টি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর- ০১টি, লাইব্রেরিয়ান- ০১টি, ল্যাবরেটরি সহকারী- ০১টি, গাড়ীচালক (ভারী)- ০৯টি, ডাটা এন্ট্রি অপারেটর- ০১টি, ল্যাব এ্যসিসটেন্ট- ০৩টি, স্টোর কিপার- ০২টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ১৬টি, ক্যাশিয়ার- ০৮টি, সহকারী লাইব্রেরিয়ান- ০১টি, হাউস কিপার (মহিলা)- ০৬টি, হোম সিস্টার (মহিলা)- ০৪টি, আর্টিস্ট- ০১টি, রেকড কিপার- ০১টি, অফিস সহায়ক- ৬৮টি, টেবিল বয়- ১১টি, নিরাপত্তা প্রহরী- ২৯টি, মালী- ০৭টি, বাবুর্চি /সহকারী বাবুর্চি- ৪০টি, পরিচ্ছন্নতা কৰ্মী- ২৬টি।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০১৯ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dgnm.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন

image

image

image

image

×
সর্বশেষ সর্বাধিক পঠিত