বেনাপোলে ডলারসহ বৈদেশিক মুদ্রা পাচারকারী আটক

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৭:৪০ পিএম

বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যরা অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪০০ আমেরিকান ডলারসহ সজিব হোসেন (২৮)নামে এক  বৈদেশিক মুদ্রা পাচারকারীকে আটক করেছে।

সে শরিয়তপুর জেলা সদরের বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয় বেনাপোল চেকপোস্টের ইকবাল নামে একজন তাকে এই ডলার দেয় বলে জানায় আটক সজিব। 

বুধবার বিকেল সাড়ে ৪ টার সময় বেনাপোল সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

বিজিবি জানায়, আগে থেকে আমাদের কাছে গোপন একটি খবর ছিল একজন বৈদেশিক মুদ্রা পাচারকারী বিপুল পরিমাণ ডলারের একটি চালান ভারত থেকে পাচার করে ঢাকায় আনছেন। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল বাজারের সোহাগ পরিবহনের সামনে অভিযান চালিয়ে সজিব নামে একজন বৈদেশিক মুদ্রা পাচারকারীকে আটক করে। পরে তার লাগেজ তল্লাশি করে ৬৫ হাজার ৪০০ আমেরিকান ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি টাকা প্রায় ৫৬ লাখ টাকা। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা মুদ্রা পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত