নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১১:২৭ পিএম

ডোমারের ঝাঁকুয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকুল রহমান (৩২) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বকুল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়দের উদ্ধৃত করে ডোমার থানার পরিদর্শক মোস্তাফিজার রহমান জানান, বাড়িতে ইজিবাইক চার্জে দিয়ে পরিষ্কার করছিলেন বকুল। অসাবধানতাবশত তার হাত বৈদ্যুতিক সংযোগে পড়লে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত