রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিঁড়ে স্বপন (২০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী সোহেল বলেন, রাত সাড়ে ১১টার দিকে লিফটে করে ওপর থেকে নিচে নামার সময় ছিঁড়ে নিচে পড়ে যায়। লিফটের ভেতরে থাকা সিকিউরিটি গার্ড স্বপন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি নওগাঁর পতœীতলার সুন্দরপুর।
