ফরিদপুরে মাসব্যাপী শুরু হচ্ছে ব্র্যান্ডিং মেলা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১০:২৯ পিএম

ফরিদপুরে আজ শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘জেলা ব্র্যান্ডিং মেলা-২০১৯’। সরকারি রাজেন্দÖ কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করবেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

তিনি জানান, এবারের মেলায় মোট ১২০টি স্টলে দর্শকদের জন্য বিভিন্ন পণ্য উপস্থাপন করা হবে। বিশেষ করে জেলা ব্র্যান্ডিং পণ্য পাটের তৈরি দৃষ্টিনন্দন সামগ্রী দর্শকদের সামনে হাজির করা হবে।

মেলায় মুক্তিযোদ্ধাদের বিশেষ কর্নার ছাড়াও কিডস কর্নার, ব্রেস্ট ফিডিং কর্নারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মেলায় প্রতিদিন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যবস্থাপনায় সন্ধ্যায় নানা অনুষ্ঠানে হবে।

জেলা ব্র্যান্ডিং মেলা সম্পর্কে মেলার সমন্বয়কারী ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা জানান, মেলার প্রবেশ মূল্য দর্শনার্থীদের জন্য ১০ টাকা ধার্য করা হয়েছে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত