বল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১০:৪৫ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী শহীদ জিয়া গার্লস স্কুল মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক আজিজ (১৩) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে স্কুল মাঠে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লার চান্দিনা উপজেলার সোনাকান্দী গ্রামের গোলাম মোস্তফার ছেলে তারেক যাত্রাবাড়ীর উম্মে শরিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

ভগ্নিপতি আল-আমিন জানান, তারেক মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশোনা করত। শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় সহপাঠীরা মিলে শহীদ জিয়া গার্লস স্কুল মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলার সময় ক্রিকেট বল মাঠের টিনের বেড়ার বাইরে চলে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত