ডিসেম্বরের তৃতীয় শুক্রবার ‘স্টার ওয়ার্স’-এর নতুন কিস্তি মুক্তির কথা রয়েছে। তবে এক জটিল রোগাক্রান্ত ব্যক্তির অনুরোধে এর আগেই হবে বিশেষ প্রদর্শনী। এমনটা জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির সিইও বব আইগার।
বিখ্যাত কল্প-বিজ্ঞান ফ্র্যাঞ্চাইজির এই পর্বের নাম ‘দ্য রাইজ অব স্কাইওয়াকার’।
ওই ব্যক্তি নাম প্রকাশ করেনি ডিজনি। তবে এক টুইটে জানানো হয় হ্যাম্পশায়ারের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
নিজেকে ‘স্টার ওয়ার্স’-এর ভক্ত দাবি করে বৃহস্পতিবার জানান, ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেলেও তার হাতে ততটা সময় নেই।
একই দিন ফিরতি বার্তা দেন বব। তিনি জানান, থ্যাংকস গিভিং ডে উপলক্ষে ওই ব্যক্তি ও তার পরিবারকে ‘দ্য রাইজ অব স্কাইওয়াকার’ দেখার সুযোগ দিতে চান।
ববের টুইটটি এক হাজারের বেশিবার রিটুইট হয়েছে। সেখানে অনেকে তাকে ধন্যবাদ জানিয়েছে। একজন ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে জানান, যদি কখনো দেখা হয় ববকে আলিঙ্গন করবেন। ধন্যবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজকর্মীরা।
এই এপিক স্পেস অপেরাধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন জে জে আব্রামস। অভিনয় করেছেন ক্যারি ফিশার, মার্ক হামিল, অ্যাডাম ড্রাইভার, ডেইজি রিডলি, অস্কার আইজাক, লুপিটা নুইং প্রমুখ।
