হ্যামিল্টনেও ইংল্যান্ডকে চেপে ধরেছে নিউজিল্যান্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০২:৪৭ পিএম

মঙ্গানুই টেস্টে ইংল্যান্ডকে ইনিংসে হারানোর পর হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও বেশ সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বিশাল সংগ্রহের পর অতিথিদের চেপে ধরেছে কিউইরা।

শনিবার টেস্টের দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে ৩৭৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২ উইকেটে ৩৯ রানে দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। দলটি এখনও ৩৩৬ রানে পিছিয়ে। ররি বার্নস ২৪ ও জো রুট ৬ রান নিয়ে অপরাজিত আছেন।

১০১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের শুরুতেই বিদায় হন নিউজিল্যান্ড ওপেনার টম ল্যাথাম। ১৭২ বলে খেলা তার ১০৫ রানের ইনিংসটিতে রয়েছে ষোলোটি চারের মার।

এছাড়া নিউজিল্যান্ড ইনিংসে ছিল তিনটি অর্ধশতক। এর মধ্যে ব্রেন্ডন টেইলর ৫৩, বিজে ওয়াটলিং ৫৫ ও ডিরেইল মিচেল ৭৩ রান করেন।

ইংলিশ বোলারদের মধ্যে স্টুয়ার্ট ব্রড ৭৩ রানে চারটি উইকেট নেন। তিনটি উইকেট নেন ক্রিস ওকস; দুই উইকেট নেন স্যাম কারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত