নায়ক-নায়িকা না হয়েও একসঙ্গে!

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০৬:৪৩ পিএম

‘টয়লেট এক প্রেম কথা’ দিয়ে বছর দুই আগে দর্শকের মন কেড়েছিল অক্ষয় কুমার-ভূমি পেডনেকর জুটি। এরপর থেকে ভক্তরা তাদের আবার একসঙ্গে আশা করছিলেন।

সেই খরা কাটতে চলেছে। এবার ভূমির চরিত্রের নাম দুর্গাবতী। ছবির নামও ‘দুর্গাবতী’। যাকে বলা হচ্ছে স্কেয়ারি থ্রিলার। 

সম্প্রতি ‘দুর্গাবতী’র কথা টুইটারে ঘোষণা করেছেন অক্ষয় কুমার। সেখানে প্ল্যাকার্ড হাতে তাকে ও ভূমিকে দেখা যায়। অক্ষয়ের হাতে যে প্ল্যাকার্ডটি রয়েছে, সেখানে লেখা আছে ‘প্রেজেন্টার’। অর্থাৎ, ছবিটি নিবেদন করছেন তিনি। প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে নায়ক কেপ অব গুড ফিল্মস।

অন্যদিকে ভূমির প্ল্যাকার্ডে লেখা ‘হিরো’। অর্থাৎ দুর্গাবতীর ভূমিকায় দেখা যাবে ভূমিকে। ছবিটি পরিচালনা করবেন অশোক। জানুয়ারির মাঝামাঝিতে শুরু হবে ছবির শুটিং।

বর্তমানে ‘পতি পত্নী আউর ওহ’ ছবির প্রোমোশনে ব্যস্ত ভূমি। ৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। আরও অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে।

অন্য দিকে অক্ষয় কুমারের ‘গুড নিউজ’ মুক্তি পাবে ২৭ ডিসেম্বর। শুক্রাণুর অদলবদল নিয়ে দুই পরিবারের গল্প উঠে এসেছে ছবিতে। অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। সঙ্গে কিয়ারা আদভানি ও দিলজিৎ দোসাঞ্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত