জো রুটের অপরাজিত ১১৪ এবং রয় বার্নসের ১০১ রানে সিরিজে ফেরার আশা জিইয়ে রেখেছে ইংল্যান্ড। সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয়দিন বৃষ্টির কারণে আগেভাগে খেলা শেষ হওয়ার সময় ইংলিশরা ৫ উইকেটে ২৬৯ রান তোলে।
চতুর্থ দিন ১০৬ রানে পিছিয়ে শুরু করবে ইংল্যান্ড। প্রথম ম্যাচে হারার পর এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে কঠিন পরীক্ষা দিতে হবে দলটিকে।
নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৭৫ রানে অলআউট হয়। সেঞ্চুরি হাঁকান টম ল্যাথাম।
জবাব দিতে নেমে ইংলিশ ওপেনার বার্নস ২০৯ বলে ১০১ রান করে রানআউট হন। রুট পরের দিন ব্যাট করতে নামবেন পোপকে নিয়ে। ১১৪ রানে অপরাজিত থাকা রুট ২৭৮ বল খেলেছেন। ৪ মেরেছেন ১৪টি। পোপ আছেন ব্যক্তিগত ৪ রানে।
২ উইকেট নিয়েছেন সাউদি। একটি করে শিকার হেনরি এবং ওয়াগনারের।
