নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯ এএম

১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের শুরু করা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এতে করে বরিশালে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

রবিবার সকাল থেকে বরিশাল নৌবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

বরিশাল থেকে ভোলা, লক্ষ্মীপুর রুটেও লঞ্চ চলাচল শুরু হয়েছে। নৌযান চলাচল শুরু হওয়ায় কমেছে যাত্রীদের ভোগান্তি।

শনিবার গভীর রাত পর্যন্ত কর্মবিরতির খবর পাওয়া যায়নি। তাই লঞ্চ চলাচল শুরু হওয়ার বিষয়টি না জানার কারণে সকালে বরিশাল নদী বন্দরে যাত্রীদের চাপ কিছুটা কম।

বিআইডব্লিউটিএ বরিশালের নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক ও বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, ‘সকাল থেকে যথানিয়মে লঞ্চ চলাচল করছে। রাতে ঢাকার উদ্দেশে যাত্রীবাহী লঞ্চগুলো রওনা দেবে।

উল্লেখ্য, মালিকদের কাছে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ বছরের মধ্যে তৃতীয়বার অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন।

এর অংশ হিসেবে গত শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। গত শনিবার ১২টার পর কর্মবিরতি প্রত্যাহার করে নেয় নৌযান শ্রমিক ফেডারেশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত