কুবির ১ম সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ০২:৩৮ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১ম সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালরে ২৭ জানুয়ারি সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬-০৭ শিক্ষাবর্ষ হতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে সমাবর্তন অনুষ্ঠানে সনদ প্রদান করা হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট ডিগ্রিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে নির্ধারিত (www.cou-convocation.com) প্রয়োজনীয় তথ্যাদি প্রদানপ‚র্বক অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য উপরোক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত