বিজিবির পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, প্রীতিভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১ ডিসেম্বর বিজিবির পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভ করে। এই ব্যাটালিয়ন পঞ্চগড় জেলার বিভিন্ন সীমা‡ন্ত অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পালন করে আসছে।
×
