চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পণ্য লাইটারিং শুরু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১১:২৬ পিএম

১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ও কর্মচারীদের ডাকা ধর্মঘটে ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল রবিবার থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটারেজ জাহাজে পণ্য খালাসের কাজ ফের শুরু হয়েছে। এর ফলে আমদানিকারকদের মধ্যে স্বিস্ত ফিরে এসেছে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি নবী আলম দেশ রূপান্তরকে বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর শনিবার মধ্যরাত থেকে লাইটারেজ জাহাজে পণ্য পরিবহন শুরু হয়েছে। রবিবার সকালে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের চাহিদা অনুযায়ী লাইটারেজ জাহাজ বহির্নোঙরে গিয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, গতকাল বহির্নোঙরে ৩৩টি মাদার ভেসেল থেকে লাইটারেজ জাহাজে পণ্য খালাসের কাজ চলেছে। এর মধ্যে ৯টি জাহাজ থেকে সাধারণ পণ্য, ৫টি জাহাজ থেকে খাদ্যশস্য, ২টি জাহাজ থেকে সার ও ১৭টি জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকার খালাসের কাজ চলছে।

চট্টগ্রাম বন্দর কতৃ©পক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরের জেটি ও বহির্নোঙরে গতকাল দিনভর পণ্য ওঠানামার কাজ চলেছে। বহির্নোঙরে আমদানি পণ্যবাহী মাদার ভেসেল থেকে লাইটারেজ জাহাজে খালাসের কাজ পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত