কার্তিকের সঙ্গে দীপিকার পাগলামি, ভিডিও ভাইরাল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৩ পিএম

বলিউডের অন্যতম রাইজিং স্টার কার্তিক আরিয়ান। তার কাছে নাচ শিখতে চেয়েছেন দীপিকা পাডুকোন। এই নিয়ে বিমানবন্দরে প্রকাশ্যে পাগলামিতে মেতে উঠেন তারা।

জি নিউজ এক প্রতিবেদনে জানায়, মুক্তি পেতে যাওয়া ‘পতি পত্নী আউর ওহ’ ছবির গান ‘ধিমে ধিমে’তে কার্তিক যেভাবে নেচেছেন, সেই মুদ্রা শিখতে চেয়ে আবদার জুড়ে দেন দীপিকা।

রণবীর ঘরনির আবদার ফেরাতে পারেননি কার্তিক। সেই কারণে দুই তারকা যখন মুখোমুখি হন, প্রকাশ্যেই তারা নাচতে শুরু করেন।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে হাজির হন কার্তিক। নায়ককে দেখে যখন ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে, সেই সময় সেখানে হাজির হন দীপিকা। পদ্মাবতীকে দেখে পাপারাজ্জি চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

এরপর গান ছেড়ে দিয়ে দীপিকাকে নাচ শেখাতে শুরু করেন কার্তিক। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শিগগিরই মুক্তি পাবে ‘পতি পত্নী আউর ওহ’। এতে কার্তিকের বিপরীতে আছেন ভূমি পেডনেকর ও অনন্যা পাণ্ডে। এরপর ‘দোস্তানা টু’র শুটিং করবেন জাহ্নবী কাপুরের সঙ্গে। এদিকে দীপিকা অভিনীত ‘৮৩’ ও ‘ছপাক’ মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে মহাভারতের দ্রৌপদীর চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত