‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কর্ণাটক পুলিশ এক সপ্তাহ আগে ৫৯ জন বাঙালিকে কলকাতায় পাঠিয়ে দেয়। পশ্চিমবঙ্গের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করার পর তাদের আর কোনো খোঁজ মিলছে না!
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ওই ৫৯ জনের সন্ধানে নেমে ‘রহস্যের’ কথা জানিয়েছে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলায় কথা বলা ওই মানুষদের গত রবিবার পশ্চিমবঙ্গ সরকারের রেলওয়ে পুলিশের কাছে পাঠানো হয়। সেখান থেকে তাদের রাখা হয় হাওড়ার একটি আটক-কেন্দ্রে।
মানবাধিকার কর্মীদের উদ্ধৃত করে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ওই ৫৯ জনকে হয়তো বাংলাদেশে অবৈধভাবে ‘পুশ ব্যাক’ করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘বাংলাদেশিরা ভারতের মাটিতে নেই।’
ওদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অন্ধকারে। জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আগে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
