আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানী ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা করবে বিএনপি। গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে বেলা ১১টায় ঢাকায় এবং দেশব্যাপী বিভাগীয় সদরে র্যালি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, আবদুস সালাম আজাদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
পরে রিজভী দেশ রূপান্তরকে বলেন, শোভাযাত্রার অনুমতি চেয়ে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবরে লিখিত আবেদন করা হয়েছে। ১০ ডিসেম্বরের আগেই ডিএমপি বিএনপিকে শোভাযাত্রা করার অনুমতি দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
