কারাতে ইভেন্টে মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে স্বর্ণ এনে দিয়েছেন মারাজান আক্তার প্রিয়া। এটা দিনের দ্বিতীয় স্বর্ণ। আসরে তৃতীয়।
ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের স্বর্ণ নিশ্চিত করেন মারজান। সেমি-ফাইনালে নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়েছিলেন তিনি।
কারাতে ইভেন্টে এটা বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ। মঙ্গলবার দিনের শুরুতেই পুরুষ ইভেন্টের ৬০ কেজি কুমিতে স্বর্ণ জেতেন আল আমিন। ফাইনালে তিনিও হারান পাকিস্তানের প্রতিযোগীকে।
সোমবার তায়কোয়ান্দোতে দেশকে স্বর্ণ এনে দেন দিপু চাকমা।
