নেপালকে ১০ উইকেটে হারাল নারী ক্রিকেট দল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩০ এএম

নেপাল নারী দলকে অল্প রানে থামিয়ে দিয়ে জয়ের পথে অনেকটাই এগিয়েছিল বাংলাদেশ নারী দল। ব্যাটিংয়ে নেমে বাকি কাজটা অনায়াসেই সারল দুই ওপেনিং ব্যাটসম্যান।

এসএ গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটের নারী ইভেন্টে বুধবার স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে সালমা খাতুনের দল। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল তারা।

পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে মাত্র ৭.৪ ওভারে বিনা উইকেটে জয়ের জন্য ৫১ রানের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ২২ বলে চার চারে ২২ রান করেন। ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ১৯ রান করেন অপর ওপেনার আয়েশা রহমান।

এর আগে মাত্র ৫০ রানে গুঁড়িয়ে যায় টসে হারা নেপাল। দলটির তিনজন ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। রানের খাতাই খুলতে পারেননি পাঁচজন!

বাংলাদেশ দলের বোলারদের মধ্যে চার ওভার বোলিং করে দুই মেডেনসহ আট রানে ৪টি উইকেট নিয়েছেন রাবেয়া খান। দুটি উইকেট নিয়েছে জাহানারা আলম। একটি করে উইকেট সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহমিদা খাতুনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত