ডিজিটাল নিরাপত্তা আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৫১ পিএম

গোপালগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বৌলতলী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবেদ উকিলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের জাহেদ উকিলের ছেলে।

সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস শুক্রবার সকালে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগটি অভিযোগটি ডিজিটাল নিরাপত্তা আইনে রেকর্ড করে আবেদ উকিলকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে পুলিশ। মামলার অপর আসামি সদর উপজেলার গান্ধিয়াশুর গ্রামের মহাদেব বিশ্বাসের ছেলে পবিত্র বিশ্বাস পলাতক রয়েছে।

মামলার বাদী বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস বলেন, আবেদ উকিল ও পবিত্র বিশ্বাস আমাকে জড়িয়ে ফেইজবুকের মেসেঞ্জারে নানা অশালীন ও আপত্তিকর তথ্য ছড়িয়ে আমার সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি আমাকে হেয় প্রতিপন্ন করেছে। এছাড়া আবেদ উকিলের বিরুদ্ধে মাদক ব্যবসা ও জুয়ার আড্ডা চালানোসহ চাঁদাবাজির অভিযোগও করেন তিনি।

গোপালগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেছেন, বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাসের করা অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে আবেদ উকিল ও পবিত্র বিশ্বাসের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আবেদ উকিলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি পবিত্র বিশ্বাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত