মটোরোলার ৬৪ মেগাপিক্সেল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০১:০৯ এএম

৩২ মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা ও ৪০০০ মিলিঅ্যাম্প আওয়ার ফাস্ট চার্জিং ব্যাটারি রয়েছে এই ফোনে। তিনটি রঙের মডেলে পাওয়া যাবে মটোরোলা ওয়ান হাইপার। বাংলাদেশে ফোনটি এখনো না এলেও আমেরিকা ও ব্রাজিলে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে মটোরোলার নতুন সিরিজ ওয়ান হাইপার। এ সিরিজের ফোনকে মাঝামাঝি দামের বলে উল্লেখ করেছে সংস্থাটি। বাংলাদেশের বাজারে এ ফোনটির দাম ২৫ হাজারের মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফোনটির মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। স্নাপড্রাগন ৬৭৫ প্রসেসরের সঙ্গে অ্যান্ড্রেনো ৬১২ জিপিইউ ও ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে চলবে ফোনটি। ৩২ মেগাপিক্সেলের একটি পপ আপ সেলফি ক্যামেরাও রয়েছে এই ফোনে। তিনটি রঙের মডেলে পাওয়া যাবে মটোরোলা ওয়ান হাইপার।

৬.৫ ইঞ্চি Full HD+IPS TFT LCD  ডিসপ্লের সঙ্গে ২৩৪০দ্ধ১০৮০ পিক্সেল রেজু¨লিউশন ডিসপ্লেতে রয়েছে ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও। ফোনের ৯০ শতাংশই স্ক্রিন। ৬৪ মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল লেন্স সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্টªাওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফির জন্য পপ আপ মেকানিজম স্পোর্টস সঙ্গে ৩২ কোয়াড মেগাপিক্সেল লেন্স। ৪০০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের হাইপার চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই বাংলাদেশের বাজারে দেখা যাবে ফোনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত